নতুন লুকে তাহসানের স্ত্রী রোজা
গেল বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন তাহসান ।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন লুকে ধরা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। ৪ জানুয়ারি ছিল তাহসান ও রোজার বিবাহবার্ষিকী। এদিন রোজার নতুন লুক চমকে দিল নেটিজেনদের।
গেল বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন তাহসান ।
ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজা আহমেদ ঝকমকে কর্সেট গাউনে ধরা দেন; যেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। সাধারণত পার্টি, রিসেপশন বা রেড-কার্পেট টাইপ ড্রেস হিসেবে ব্যবহৃত হয়।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায় বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।
নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।