নতুন বছরে বড়পর্দায় তিন নায়িকা

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা।

গেল তিন বছর দুই বাংলায় ছোটপর্দার অনেক অভিনেত্রী বড়পর্দায় এসেছেন। ওপার বাংলার ইধিকা পাল, শ্বেতা ভট্টাচার্য, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণসহ অনেকেই আছেন। নতুন বছরেও বেশ কয়েকজনকে বড়পর্দায় দেখা যাবে।

তানজিন তিশা: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা। এটিই তার প্রথম চলচ্চিত্র, অর্থাৎ বড় পর্দায় অভিষেক হচ্ছে এই গ্ল্যামারাস অভিনেত্রীর। এর আগে ওপার বাংলার ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল এই অভিনেত্রীর । তবে ভিসা জটিলতায় সেটি আর হয়নি।

দিব্যাণী মণ্ডল: প্রথম ধারাবাহিক ‘ফুলকি’তেই হিট দিব্যাণী। দু’বছর রমরমিয়ে চলেছে। শেষ দিন পর্যন্ত রেটিং চার্টে ভাল নম্বর ধরে রেখেছিল ধারাবাহিকটি। তখনই তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজরে। সব ঠিক থাকলে পরিচালকের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ দিয়ে বড়পর্দা পা রাখতে পারেন এ গ্ল্যামারকন্যা।

অঙ্কিতা মল্লিক: নায়িকা প্রথম ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে মাতিয়ে দিয়েছেন। ছোটপর্দার অভিনয়পর্ব শেষ হতে না হতেই তিনি বড়পর্দায়। মহুয়া রায়চৌধুরীর জীবনী নিয়ে ‘গুনগুন করে মন মহুয়া’ ছবিটি বানানো হচ্ছে। মহুয়ার ভূমিকায় তাকে নির্বাচন করেছেন প্রযোজক রানা সরকার। এটি ছাড়াও তার কাছে আছে একাধিক সিনেমার অফার।