নূর সালেহা মডেল বালিকা মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার নূর সালেহা মডেল বালিকা মাদরাসার সবক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে আলকরণ দোভাষ কলোনি এলাকায় মাদারাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালিকা তাজনিম খাদিজা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তালিমুল কুরআন প্যানেলের উস্তাদ আয়েশাতুল হুমাইরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী বিষয়ক দায়িত্বশীলা কাউসার জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত ফৌজিয়া মুমু।

এরআগে চার দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে শতাধিক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জীবনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। এদেশের মানুষের তাহজীব তমাদ্দুন ও মুসলিম মূল্যবোধের আলোকে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানের সন্তানের কুরআন বুঝার জানার সুযোগ কম। ৯০ ভাগ মুসলমানদের দেশে কুরআন সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। পাঠ্যবই থেকে ইসলাম বিরোধী বিষয়গুলো বাদ দিতে হবে। ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতিকে টিকিয়ে রাখতে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই। দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের আলোকে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। মক্কার বর্বর সমাজকে হযরত মুহাম্মদ (সা.) কুরআনের শিক্ষা দিয়েই আদর্শ সমাজ তৈরি করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ততোদিন টিকবে যতোদিন ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু থাকবে।