চট্টগ্রাম মগানগর পুলিশের একটি থানা থেকে লুণ্ঠিত ৭ দশমিক ৬২ বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে। অস্ত্রটি ২০২৪ সালে চট্টগ্রাম থেকে লুঠ করে এন.এইচ. মানিক (৪২) তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা এলাকায় নিয়ে যায়।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বছরের ৫ আগষ্ট সিএমপির বিভিন্ন ইউনিট হতে লুণ্ঠিত পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযানকালে নগরের ইপিজেড থানাধীন মাইলের মাথা ডাস্টবিন গলির মুখ এলাকা ধেকে এন.এইচ. মানিককে গ্রেফতার করে। পরে তার তথ্যে বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মোহাম্মদ কামালকে আটক করে।
তার কাছ থেকে সিএমপি হতে লুট হওয়া ১টি সচল ৭.৬২ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ##