পিডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ

চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এমনি ভুক্তভোগী গ্রাহকরা আদালতের নির্দেশ পালন করতে অনুরোধ করায় তাদেরকে নাজেহাল করেন কর্মকর্তরা।

মঙ্গলবার বিকেলে স্টেডিয়াম এলাকা অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগের এ ঘটনায় ঘটে। এদিকে আদালতের নির্দেশ অমান্য ও গ্রাহকদের নাজেহাল করার প্রতিবাদে গ্রাহকরা আমরণ অনশন পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী গ্রাহকদের একজন তাসলিমা আক্তার ডলি।

আদালত সূত্র জানায়, জামালখান এলাকায় কয়েকজন ১৯৭৬ সাল থেকে পিডিবির কাছ থেকে জায়গা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। গত বছরের ১৫ ডিসেম্বর পিডিবির কর্মকর্তারা প্রতিষ্ঠানের ভাড়া বাড়ানোর জন্য ভাড়াটিয়াদের নোটিশ দেয়। পিডিবির কর্মকর্তারা ৯ হাজার টাকার ভাড়াটিয়াকে ৩০ হাজার টাকা, আর ৪ হাজার টাকার ভাড়াটিয়াকে ২০ হাজার টাকা করার দাবি করেন। কিন্তু ভাড়াটিয়া পিডিবি কর্মকর্তাদের দাবি না মেনে নেননি। পিডিবির ভাড়াটিয়া চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ২ ফেব্রুয়ারি পিডিবির কর্মকর্তারা কোন কারণ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি আদালতে নজরে আনা হয়। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র সহকারী সদর (১ম আদালত) আদালতের বিচারক মোহাম্মদ কফিল উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেছেন- ‘বাদী ও বিবাদীর স্বীকৃত মতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। সুতরাং বিদ্যুৎ সংযোগের দরখাস্ত মঞ্জুর করা হলো। ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য নির্বাহী প্রকৌশলীকে বিদ্যুৎ এর লাইন প্রদান করা এবং মিটার সচল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মঙ্গলবার বিকেলে গ্রাহকরা আদালতের আদেশ নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকা অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগে গেলে কর্মকর্তারা তাদের নাজেহাল করেন। এসময় নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাসলিমা আক্তার ডলি বলেন, নির্বাহী প্রকৌশলী সাফ জানিয়ে দিয়েছেন তারা আদালতের নির্দেশ মানবেন না। নির্বাহী প্রকৌশলীসহ তাঁর অধীনস্ত কর্মকর্তারা আমাদের নাজেহাল করেছেন। কোতোয়ালী থানা থেকে পুলিশ এনেছেন। একারণে আমরা অনশন করছি।

নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ আমাকে মানতেই হবে। আদালতের ২৪ ঘন্টা বুধবার সকাল ১০ টা পর্যন্ত রয়েছে বলে দাবি করেন। গ্রাহকদের আচরণ ঔদ্ধৃত্যপূর্ণ আচরণ করেন। যেহেতু এটা কেপিআইভুক্ত এলাকা। ্এখানে একটি সাব স্টেশন রয়েছে। তাই পুলিশ কল করা হয়েছে।