বাংলা ভাষায় ধন্য আমি, বাংলা ভাষায় প্রাণ
রক্তে রাঙানো ভাষার ইতিহাস, বেঁচে আছে অম্লান।
রফিক, সালাম, বরকত, কতশত অজানা নাম,
বাংলা ভাষা হাসির বাহন, ৬৮ হাজার গ্রাম।
অস্তিত্বের ভিত্তি মোদের, গর্বিত বাংলা ভাষা,
বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ভালোবাসা।
রক্তে রাঙানো একুশ মোদের, বিশ্বের ইতিহাস,
বাংলা ভাষা অহংকার আমার, প্রতিটা নিঃশ্বাস।
ছাত্রদের সংকল্পে, বিশ্বময় আজি, চেতনায় প্রজ্জ্বলিত,
বাংলা ভাষা, গৌরব উজ্জ্বল, গড়েছে নতুন দিগন্ত।
বীর বাঙালির দামাল ছেলেরা, জ্বেলেছে ধ্রুবতারা,
ভুলবো না কবু, অমর রবে, জীবন দিয়েছ যারা।