কবি এস এম হারুন উর রশীদের কবিতা ” গরীব “

 

আল্লাহর প্রিয় গরীব লোকের
চলছে বড়ই অভাব,
কেউ কেউ আবার গালি দিয়ে বলে,
গরীবের এটাই স্বভাব।

স্বভাবে তো পেট ভরে না, খেতে হবে ভাত,
ক্ষুদার জ্বালা মধ্য রাতে, হেনেছে আঘাত।
হারিকেনের আলোর মত, জ্বলছে গরীব মন,
শুধুই কেন গরীব লোকের, এত অভাব অনটন।

সব মানুষের হৃদয়ের কোনায়, অভাবের যন্ত্রনা,
মধ্যবর্তী পরিবারগুলো, কীভাবে দিবে সান্তনা।
গরীবের মনে কোন ভাষা নেই, আছে শুধু হাহাকার,
প্রকৃতির যেন নির্যাস তারা, নীপিড়ন নির্বিচার।

গরীর তুমি চেতনায় জাগো, সাহস রাখ মনে,
আল্লাহ যখন দেওয়ার মালিক, বাঁধা কিসের সনে?
সূর্য যখন প্রভাতে উঠিবে, বেরিয়ে পডুন কর্মে,
সন্ধ্যাকালীন জায়নামাজে, বসুন ধ্যানে- ধর্মে।