প্রকল্প গুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে সিংগাপুর –এফবিসিসিআই‘র সভাপতি

 

চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের উন্নত সম্ভব নয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে লক্ষ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। প্রকল্প গুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে বাংলাদেশের সিংগাপুর।

 

গতকাল শনিবার বিকালে কাজীর দেউরিস্থ জেলাপ্রশাসক অফির্সাস ক্লাবে চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিডেটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এমডি মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআই‘র সভাপতি মাহাবুবুল আলম এই সব কথা বলেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক মিয়া, প্রাইম মুভার ট্রেইলার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী, চট্টগ্রাম ডেকারশন মালিক সমিতির সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন, বন্দর ট্রাক কভারভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল , মেট্রোপলিটন বাস মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, চট্টগ্রাম বিভাগীয় পন্য পরিবহণ মালিক ফোরেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু , বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বদরুল হুদা মুরাদ , নুরুল ইসলাম, মোঃ জাফর উদ্দিন চৌং, সেকান্দর হোসেন চৌধুরী, সেলিম খান .আবুল খায়ের, কে এম মহিউদ্দিন ,মোঃইলিয়াছ ,হাবিবুর রহমান ,মোঃ ইউছুপ ভূঁইয়া, ওলি উদ্দিন হাওলাদার ,মোহাম্মদ খলিলুর রহমান ,মোহাম্মদ হাসান .সাইফুল করিম চৌধুরী মেয়র রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই নূর মোহাম্মদ (মধু), জান্নাতুল ফেরদৌস, আব্দুল সবুর কোম্পানি,ফেরদৌস জামাল মুকুল, গিয়াস উদ্দিন তুহিন।