চট্টগ্রামস্থ মহেশখালী আইনজীবী  কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন 

 

চট্টগ্রামস্থ মহেশখালী আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচনে সভাপতি  হিসেবে এডভোকেট বনমালী ঘোষ ও সাধারণ সম্পাদক এডভোকেট আল মামুন করিমকে নির্বাচিত করা হয়।

৩০ আগষ্ট চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কার্যকরি কমিটির  নিবার্চনে সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  এডভোকেট আবু হানিফ মোঃ সেলিম,  অর্থ সম্পাদক এডভোকেট মোঃ রায়হান উদ্দিন রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সুজন কান্তি দে ও সদস্য এডভোকেট মোঃ দিদার।

কমিটি গঠনে ৫ জন আইনজীবী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন  এডভোকেট  মোঃ কবির হোসাইন, অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন- এডভোকেট মো আতাউল মতিন, এডভোকেট মোঃ নাজমুল হাসান ছিদ্দিকী, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট মোঃ সরওয়ার হোসেন।