১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে বোয়ালখালী উপজেলা, পৌর সভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল , আলোচনা সভা, বিভিন্ন এতিম খানায় খাবার বিতরণ, বৃক্ষ বিতরণ করা হয়। এছাড়া বোয়ালখালীতে এক মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দেয়া হয়।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিষাণ চৌধুরী পলাশের সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী ও বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোরশেদ আলম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয় দে, স্যার আশুতো সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক প্রিতম দাশগুপ্ত পৌরসভা ৩ নং ওয়ার্ড সভাপতি ইরফান কাদের পৌরসভা ৫ নং ওয়ার্ড সভাপতি অপু সিকদার, সাংগঠনিক সম্পাদক প্রীতম সিকদার, পৌরসভা ৪ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ আরমান তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সম্পাদক, মো: সাইমন, আলী আজগর, অমিত চৌধুরী, রায়হান,মামুন উদ্দিন,শহিদুল ইসলাম, ফাহিম, অভি, তাসিন, দেবেশ চক্রবর্তী, এমদাদ হোসেন, প্রিতম, আনন্দ, অজয় বড়ুয়া, জুনায়েদ চৌধুরী, আদিপ, নাফিস প্রমুখ।