চট্টগ্রাম নগরের চকবাজারে পানিবন্দি ১ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন। রোববার রাতে তিনি খাবার বিতরণ করেন।
ডাক্তার শাহাদাত হোসেন বলেন, সরকার জনগণের পেটে প্রতিনিয়ত লাথি মারছে। অবৈধ সরকারের এমপি মন্ত্রী আজ পানিবন্দি মানুষের পাশে নেই। বিএনপি হল জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে ও থাকবে ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে এই স্বৈরচারি সরকারকে বিদায় করবে।
তিনি বলেন, চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে ১১ থেকে ১২ হাজার কোটি টাকা প্রকল্প করে লুটেপুটে খাচ্ছে। যার কারণে চট্টগ্রাম পানিতে ভাসা ভেনিস নগরীতে পরিণত হয়েছে।
নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, চট্টগ্রামে হাজার হজার মানুষ পানিবন্দি। জনরোষের ভয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও এলাকা ছেড়ে পালাচ্ছে।
এসময় নগর, চকবাজার ও বকলিয়া থানা যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।