চট্টগ্রাম নগরের চকবাজারে ৩ দিন ধরে প্রবল বর্ষণে পানি বন্দি রয়েছেন শত শত পরিবার। নগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশে ওই এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তিনি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন।
চকবাজার থানা যুবদলের উদ্যোগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেলের সহযোগিতায় চকবাজার ডি,সি, রোড কালাম কলোনি, আব্দুল লতিফ সড়কে ৫ আগষ্ট রাত ১০ টায় পানি বন্দি অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এমদাদুল হক বাদশার সাথে উপস্থিত ছিলেনম হানগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু , চকবাজার থানা যুবদল নেতা সাদ্দামুল হক, ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রায়হান, মোহাম্মদ রাশেদ, মোঃ আলম চকবাজার থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ সেলিম সহ থানা, ওয়ার্ড ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।