চট্টগ্রাম নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় রায় ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছা‌সেবক দল ও  ছাত্রদলের  বিক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিশাল একটি মিছিল বিক্ষোভে যোগ দেয়।

এরআগে সংক্ষিপ্ত এক সমাবেশে এমদাদুল হক বাদশা বলেন, পরমাইশী রায়ের মাধ্যমে বিএনপিকে নিশ্চিন্ন করতে সরকার চেস্টা করছে। তারেক রহমান বীরের মতো দেশে এসে নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করবে।