স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন কাল

উপস্থিত থাকবেন ৪৫০ জন কাউন্সিলর ও ১০০০ ডেলিগেট

দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অদ্য ২৪ জুলাই সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলন সফল ও সার্থক করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৯টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও ১০০০ জন ডেলিগেট।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু) বলেন, আধুনিক, অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী। স্বেচ্ছাসেবক লীগ দেশের তরুণ ও যুব সমাজকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে থাকবে অতন্দ্র প্রহরী হয়ে ভ্যানগার্ডের ন্যায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জ্ঞান নির্ভর মেধাভিত্তিক সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু),সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জাবেদুল আজম মাসুদ, জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. বোখারী আজম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, বাবর উদ্দীন সাগর, আলী আকবর, মো. শওকত হোসেন, প্রকৌশলী পলাশ বড়ুয়া, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ লিখিত বক্তব্যে আরো বলেন, সকাল ১০টায় কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সম্মেলন উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, সন্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, রেলপথ মন্ত্রনালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কািমটির সভাপতি এ.বি এম ফজলে করিম চৌধুরী এম.পি, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মাহফুজুর রহমান মিতা এম.পি, চট্টগ্রাম-৩ সংসদীয় আসন, দিদারুল আলম এম.পি, চট্টগ্রাম-৪ সংসদীয় আসন, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ.কে.এম আজগর আলী, স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাবেদুল আজম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস মো. সাইফুল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)।