জাপানি দুই শিশু থাকবে মায়ের কাছে

জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছেন আদালত। ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া রবিবার এ রায় দেন।

জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জাপানি মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রায়ের ফলে জাপানি শিশুরা মায়ের হেফাজতেই থাকবে।

তবে দুই শিশুর বাবা ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার বলেন, এ রায়ে তার মক্কেল সংক্ষুব্ধ। তিনি রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করবেন।