ডিএমপিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৪ জুলাই) সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৪১ পিস ইয়াবা, ৮ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ২৫০.৫ গ্রাম হেরোইন ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।