চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পুকুরের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ পটিয়া উপজেলার যুগ্ন আহবায়ক, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফ্লোর মেম্বার এপেক্সিয়ান হাসান মানিক,মিজানুর রহমান, শহীদুল আলম,তাজিমসহ অনন্যরা।
এতে আলমগীর আলম বলেন, সবুজ দেশ সুন্দর সমাজ বিনির্মান এবং বেঁচে থাকার অক্সিজেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ীর আঙিনায়, ঘরের ছাদে,ফলজ,বনজ ও সবজি চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে সচেতন হওয়ার আহবান জানান তিনি।