নোয়াখালী ৪ আসন সদর সুবর্ণচরের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক গনসংয়োগ, মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি নোয়াখালী সদর সুবর্ণচরে এ গণসংযোগ করেন। এতে তিনি ব্যাপক সাড়া পান।
তাঁর সমর্থকরা জানান,নোয়াখালী সদর সুবর্ণচরের সর্বস্তরের জনগণ সোহাগ চৌধুরী পক্ষে ঐক্যবদ্ধ। এ ব্যাপারে কোন আপোস নাই। সকলের একটি দাবি জনপ্রিয় নেতা সোহাগ চৌধুরীকে আগামীতে এমপি পদে দেখতে পাওয়া।
এদিকে নোয়াখালী সফরের অংশ হিসেবে ঐতিহ্যবাহী হরিনারায়ণ পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে ঐতিহাসিক মিলনমেলা বিশেষ অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এ মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু , নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ খান সোহেল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পরে সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের আমন্ত্রণে জেনুইন কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সাক্ষাৎকার দেন। এসময় তিনি নোয়াখালী সদর সুবর্ণচরের এমপি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য সোহাগ চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপির নোয়াখালী আগমন উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন তরুণ প্রজন্মের অহংকার সোহাগ চৌধুরী।

সেতুমন্ত্রীর নোয়াখালী সফর সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রস্তুতি সভা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম , নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ খান সোহেল এবং নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সোহাগ চৌধুরী নোয়াখালী জেলা প্রশাসনের উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সফরের শেষ দিকে এমপি প্রার্থী সোহাগ চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র সোহেলের সাথে পৌর ভবনে প্রায় আধা ঘণ্টা একান্ত বৈঠক করেন। পরে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পিন্টুর সাথেও ঘন্টা ব্যাপী নোয়াখালী জেলা পরিষদের কার্যালয়ে একান্ত বৈঠক করেন।