কবি এস এম হারুন উর রশীদের কবিতা  ‘ঘর-জামাই’

 

আমার নেই তো কানা-কড়ি, তাই তো ঘর-জামাই,
লাজ শরম এর মাতা খেয়ে, বউয়ের কথায় সাই।
বউয়ের ভাষায় কথা বলি, বউয়ের কথায় চুপ,
ক্ষনে ক্ষনে পাল্টে যায়, চোখ রাঙানির রুপ।

 

বাইরের যত আলোচনা, বউকে বলতে হয়,
নয়তো দিব্ব্যি কড়া হুঁশিয়ার, শুনতে লাগে ভয়।
করতে বাধ্য, শ্বশুর মশাইর যত ধরনের কাজ,
লবন খাচ্ছি, কাজ করতে, কিসের এতো লাজ?

 

অবস্থান খুবই কুৎসিত, চলছি সাধুর মত,
কতবার্তায় আমি বীরপুরুষ, করিনা মাতা নত।
আল্লাহ পাঠালেন দুনিয়াতে, মা-বাবা দিলেন জন্ম,
শ্বশুর মশাইর কন্যা দানে, পেয়েছি নানান কর্ম।

 

ভাবছি সবাই শুভাকাঙ্ক্ষী, অতি আপনজন,
আমাই দেখে ভ্রূ-কুচকে, হাসে তাদের মন।
এগুলো মোর কী আসে যায়, করছি আমি পণ,
হাসছি মিষ্টি, আমার দৃষ্টি, শ্বসুরের অনেক ধন।