সংযুক্ত আরব আমিরাতের দুবাই আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার কিছুটা উন্নতি হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে বায়ুদূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা দুবাইয়ের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং শহরটির স্কোর ১৫১। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
দূষণের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম। দূষণমাত্রার স্কোর হচ্ছে ৬৮ অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।