বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাকে ফেরার আহ্বান করেছেন। তার আহ্বান আমি ফেরাতে পারিনি। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন। যাতে সব (ইনজুরি) ঠিক করে ফিরতে পারি। এরপর আমি দেশের সব ধরনের (ওয়ানডে, টেস্ট) ক্রিকেট খেলবো।’
এরআগের গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এক জরুরি সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নাই। আমি অনেক কিছু বলতে চাই আসলে। পরিস্থিতিকে রেসপেক্ট করি। এত বছর খেলেছি।’
এই ঘোষণার পর দিন শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তামিম। তাকে দেখা করতে ডাকেন প্রধানমন্ত্রী। এর পর বিকেলে গণভবনে যান তামিম। তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ভাপতি নাজমুল হাসান ও দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।