বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএমএফ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল আলমের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে সংগঠনের বহদ্দারহাটস্থ কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের কেন্দ্রীয় মহা-সচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা।
জিএম মাহাবুব হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ হামিম।
এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ও পিডিবি এর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের লাইফ মেম্বার নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি মোঃ সেলিম, লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, প্রফেসর মহি উদ্দিন কাদের , ফরিদা ইয়াসমিন, পটিয়া সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বিলকিস আকতার, রেহেনা আহমদ মনি, আবদুল জলিল ও মুহাম্মদ হামিম প্রমুখ।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সাংবাদিক আকতার উদ্দিন রানা বলেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল আলম দেশের যে কোন সংকটময় সময়ে মানবাধিকার ফোরামের মাধ্যমে আত্মমানবতার সেবায় নিয়োজিত ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তিনি ভারতে যাচ্ছেন। তাঁর জন্য সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ভালবাসা থাকলো।