ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে সাজিদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। সাজিদ হোসেন সৈয়দপুরের উত্তরা আবাসিক এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, সকালে সাজিদ বাড়ির পাশের রেললাইনে হাঁটতেছিল। এসময় চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তার কাছে চলে আসে। কিছু বুঝার আগেই ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। সাজিদ মাঝে মাঝে হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। তার মানসিক সমস্যা ছিল।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।