আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন। প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে। আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোন ত্রুটি রাখতে চান না কেউ। আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু বিশেষ কথা জানানো জরুরি।
বিশেষ এই কথাগুলো আপনার সন্তানের মনে ঢুকিয়ে দিলে জীবনে চলার পথে সে কোন সমস্যার মোকাবেলা সহজেই করতে পারবে। জেনে নিন ৭টি কথা সম্পর্কে যেগুলো প্রতিদিনই একবার করে বলা উচিত সন্তানকে।
১. আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন, তোমার উপর আমার বিশ্বাস আছে। তাকে বিশ্বাস করে ছোটখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন। তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরো বেশি ভালবাসবে।
৩. কোন কিছু না পাইলে তাকে বকাঝকা না করে আরো বেশি অনুশীলন করতে বলুন। তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন করলে সে পারফেক্ট হতে পারবে।
৪. প্রতিটি এক্সপার্ট মানুষই একসময় আনাড়ি ছিল। এ-কথাটি আপনার সন্তানকে প্রতিদিনই বুঝিয়ে বলুন। এতে সে যেকোনো কাজের সাহস পাবে।
৫. ব্যর্থতা কোন অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন। আমরা সন্তান কখনো ব্যস্ত হলে তাকে বকাঝকা না করে ব্যর্থতাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন।
৬. মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনের। খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময়ে সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহ করুন। নিয়মিত আপনার সন্তানকে জানিয়ে দিন তাকে আপনি কত ভালোবাসেন।
৭. পরিবারগুলো সবচাইতে নিরাপদ জায়গা এবং পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা তাকে জানিয়ে দিন। এতে সে নিজেকে নিরাপদ ভাবে এবং পরিবারের প্রতি ভালোবাসা দেখাবে।