চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনে বিভিন্ন ইউনিয়ন ও রাস্তা ঘাটে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট তসলিম উদ্দীন রানা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেলাল মেম্বার, আশিয়া মাজার কমিটির সভাপতি বশির সওদাগ, যুবনেতা সাইফুল ইসলাম, মোহাম্মদ শফি, আব্দুল করিম ইমন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম চৌধুরী, আজিজুল্লাহ আজিজ, মো. এনাম, সরোয়ার প্রমুখ।

তসলিম উদ্দীন রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট পটিয়া বিনির্মানে সকলে এক হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের সরকারের আমলে বঙ্গবন্ধু টানেল,পদ্মা সেতু,মেট্রোরেল,চট্টগ্রাম কক্সবাজারে রেললাইন সম্প্রসারণ,গ্রামে-গঞ্জে রাস্তা ঘাটে যে উন্নয়ন হয়েছে। আগামীতে আবার ক্ষমতায় আসলে অবহেলিত এলাকা চিহ্নিত করে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।