আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে তারা হাত মিলিয়েছে। বিএনপির এসব অভিযোগ মনগড়া বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ উত্তর মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি কিছুদিন পরপরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে, কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচন ভন্ডুল করা। গত এক বছর ধরেই তারা সারাদেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে।
দেশের রিজার্ভ আগের চেয়ে বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে। কিছু কিছু সিন্ডিকেট আছে যারা দেশের সংকটকালীন সময়ের সুযোগ নেয়। এদের বিরুদ্ধে সরকার আগেও ব্যবস্থা নিয়েছে এখনও নেবে।