তবে নিহত ওই ব্যক্তি ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে এসব তত্য জানিয়েছে।
ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।
দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
সূত্র: জাকার্তা পোস্ট, রয়টার্স