ঈদ উপলক্ষে সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী শুভেচ্ছা

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী ৪ আসনের সদর সুবর্ণচরেরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী ৪ আসন ( সদর- সুবর্ণচর) এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সমৃদ্ধি।

সোহাগ চৌধুরী বলেন, মুসলিম বিশ্বের জন্য ত্যাগের মহিমা বার্তা নিয়ে প্রতি বছর হাজির হয় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন।

তিনি নোয়াখালী তথা সমগ্র দেশবাসীর সুখ,শান্তি, সমৃদ্ধি এবং সুসাধ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।