আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দ মাহামুদুল হক

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচন

চট্টগ্রাম ১০ জাতীয় সংসদ উপনির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সৈয়দ মাহামুদুল হক। গতকাল তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডি ৩ -এ সভানেত্রীর রাজনৈতিক কার্যলয়ে
মনোনয়ন ফরম জমা দেন।

সৈয়দ মাহামুদুল হক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক। তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সম্ভ্রান্ত পরিবারের সন্তান সৈয়দ মাহামুদুল হক দলের দুঃসময়ে কান্ডারী ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা,বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহালম,বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সভাপতি সৈয়দ এম এ রহিম,সাধারণ সম্পাদক তাহের তালুকদার,আওয়ামী লীগ নেতা আলী আকবর সিদ্দিকী,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সৈয়দ তৌকির আহমেদ,ছাত্রনেতা আনম রিমন চৌধুরী, সাঈদ আব্দুল্লাহ রকি প্রমুখ