বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারে তাঁর সমসাময়িকদের। তা ফের প্রমাণ করলেন কঙ্গনা ।
নতুন ছবি ‘এমার্জেন্সি’র নতুন ঝলক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত (Kanagana Ranaut)। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র কয়েক মিনিটের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে।
তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক। ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর।