রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে মালামাল উঠানোর সময় ক্রেনের তার ছিঁড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক।
শনিবার (২৪ জুন) দুপুরে ডেমরা নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ওপরে ক্রেনে করে মালামাল ওঠানো হচ্ছিল। এ সময় নিচে কয়েজন শ্রমিক কাজ করছিলেন। এক পর্যায়ে ক্রেন থেকে রুপোস ছিড়ে নিচে শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান এবং একজন আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।