কয়েক দিন আগেই প্রকাশ করা হয় নিরব ও বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমার টিজার। তখনো সিনেমাটির মুক্তির বিষয়ে জানানো হয়নি।
শুক্রবার (২৩ জুন) ফেসবুক পোস্টে অভিনেত্রী বুবলী জানিয়েছেন, ক্যাসিনো সিনেমা ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। অন্য রকম গল্পের ছবি। অনেক টুইস্ট আছে। আমার মনে হয় ঈদে ছবিটি সবাইকে আনন্দ দেবে।
কিছু দিন আগে নির্মাতা সৈকত নাসির জানান, সিনেমাটি বানিয়েছি দর্শকের কথা চিন্তা করে। কেন না, দর্শকরা আমার নির্মাণ সম্পর্কে জানেন। প্রত্যাশা করি ঈদে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
সিনেমাটিতে নিরব ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য করেছেন আসাদ জামান।