মাতারবাড়ী জেটিতে কয়লা নিয়ে আরেকটি দৌত্যাকৃতির Navious amber নামের জাহাজ ভিড়ছে। ওই জাহাজে ৬৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা রয়েছে। ফলে সম্প্রতি ৫টি জাহাজে ৩ লাখ ২০ হাজার ৮২০ মেট্রিক টন কয়লা এসেছে মাতারবাড়ি বন্দর দিয়ে।

আজ শুক্রবার সকল ১১ টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম বন্দরের দক্ষ পায়লট ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহি:নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন। ৪ টি টাকবোটের সাহায্যে জাহাজটি জেটিতে ভিড়ে। জাহাজটি জেটিতে ভেড়ার সাথে সাথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। মাতারবাড়িতে এ পর্যন্ত ৫ টি জাহাজ কয়লা নিয়ে আসে। আজ সকালে আসা জাহাজটি ৫ নং।
কোরিয়ান ট্রেনস লেটর এর কর্মরত মো ওয়হিদুর রহমান বলেন, আমরা প্রথম জাহাজ ১৩দিন এবং ২য়,৩য়,৪র্থ জাহাজ ৫ দিনে ডিসারসিং করেছি। এই জাহাজ ৪ দিনে ডিসারসিং করতে পারব, যদি আবহাওয়া ভালো থাকে।
সাগরে যে মাদার ভেসেলগুলি আসে তাতে ক্রেইন এর সাহায্যে আনলোড করতে হয়, তাতে অনেক সময় লাগে ও ব্যয়বহুল। কিন্তু এখানে আনলোডারের সাহায্য বেল্টের মাধ্যমে ডিসারসিং করা তাতে সময় লাগে কম ও লাইটার ভেসেল লাগে না। সরাসরি আনলোডারের সাহায্য ডিসারসিং করা হয়। যা সচারাচর বিদেশি বন্দরে দেখা যায়।