আগামী নির্বাচনকে সামনে রেখে অঞ্চলিক সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয় এর মধ্যে ৯টি প্রকল্প সড়ক ও গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত।
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয় একনেক।
অনুমোদিত প্রকল্পের মোট ব্যয় প্রায় ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি ১২ হাজার ৮৭০ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৬ কোটি ১০ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প: অর্থ মন্ত্রাণালয়ের বিসিএস (কর) একাডেমী এর ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) ৩০০, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জার্মানীর বার্লিনে বাংলাদেশ চ্যালারী কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু স্বণালয়ের ২ টি প্রকল্প যথাক্রমে, সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাড়কের শাখা-জলসুখা সংকাংশ নির্মাণ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী অভারপাস প্রকল্প, রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ইশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনসমূহের নিগন্যালিং-ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের Economic Acceleration and Resilience for NEET (EARN), প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প সমাচনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, Improving Urban Governance and Infrastructure: (QUGIPy) প্রকল্প, বুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্প, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিঃ দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরন ও শক্তিশালীকরণ প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাণিজ্য মন্ত্ৰী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।