কেন বিয়ে হচ্ছেনা কঙ্গনার? জানালেন নিজেই

বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়শই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কর্মজীবনে সফল হলেও এখন পর্যন্ত সংসার জীবন থেকে বেশ দূরেই এই অভিনেত্রী। কিন্তু কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি কঙ্গনা, সে সম্পর্কেই এবার মুখ খুললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় যে ব্যক্তিজীবনেও অভিনেত্রী ‘ধাকড়’ ছবির চরিত্রের মতই কি না! এর উত্তরে অভিনেত্রী জানান, তার সম্পর্কে চারিদিকে এরকম রটনার কারণেই তার বিয়েটা হচ্ছে না।

Bkash July

সোজাসাপটা কথা বলার জন্য এমনিতেই চর্চায় থাকেন কঙ্গনা। এমন উত্তর দিয়ে বোধ হয় বুঝিয়ে দিয়েছেন বিয়ে করে সংসার করার জন্য কোমল স্বভাবের মেয়েদেরই বেশি পছন্দ করে পুরুষ!

 

বিয়ে নিয়ে অনেক দিন ধরেই প্রশ্নের মুখে বলিউডের ‘কুইন’। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমি নিজেকে স্ত্রী ও একজন মা রূপে দেখতে চাই’।

আপাতত নিজের প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। প্রাইম ভিডিওতে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’। মূল চরিত্রে আছেন নওয়াজউদ্দীন সিদ্দিকী ও অনভীত কৌর। তবে অভিনেত্রীর অনুরাগীরা মুখিয়ে আছেন আসন্ন ‘ইমার্জেন্সি’ ছবিতে তাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখবেন বলে। ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী ও শ্রেয়স তলপড়ে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস