সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিরাজগঞ্জ ও হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার ওসি বদরুল কবির জানান, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের নলকা সেতুর পাশে পৌঁছালে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জর নিহত হন।