বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই। শহরটির স্কোর ১৬০। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৫৬ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার পর ১৪৮ স্কোর নিয়ে শীর্ষ তিনে রয়েছে চীনের উহান। এ ছাড়া ১৩২ স্কোর নিয়ে শীর্ষ চারে কুয়েতের কুয়েত সিটি এবং পাঁচ নম্বরে ১৩০ স্কোর নিয়ে চিলির সান্তিয়াগোর পর শীর্ষ ছয়ে ১২৩ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি।
এদিকে, সাত নম্বরে রাজধানী ঢাকার পর দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ আট নম্বরে ১১৯ স্কোর নিয়ে অবস্থান করছে চীনের শেনইয়াং। পাশাপাশি নয় নম্বরে ৯৯ স্কোর নিয়ে আছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এ ছাড়া তালিকার শীর্ষ ১০ এ ৯৭ স্কোর নিয়ে আছে পাকিস্তানের করাচি।