নরসিংদীর পলাশে প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মোহাম্মদ সানি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সানি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে একা থাকার সুযোগে বুধবার বেলা ১১টার দিকে ওই গৃহবধূকে তুলে নিজ ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে সানি। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে এলে দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় সানিকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সানিকে থানায় নিয়ে আসে।
জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে