ঋতুপর্ণাকে এ কেমন কটাক্ষ!

সুচিত্রা সেনের পর ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রির ‘মহানায়িকা’ সম্মান পেয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী এখন মূলধারার ছবি ছেড়ে ভিন্নধারার ছবির দিকে ঝুঁকেছেন। কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে এখনও তরুণী অভিনেত্রীদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্ল্যামারও বেড়ে চলেছে তার।

তবে প্রশংসার সঙ্গে সঙ্গে নিন্দা, সমালোচনাও যে তারকা জীবনের একটা অংশ সেটা সকলেই জানেন। অভিনয়শিল্পীরা সবসময়ই থাকেন আতশকাঁচের নীচে। পান থেকে চুন খসলেই ট্রলের মুখে পড়তে হয় তাদের। অনেক সময়ে তা ছাড়ায় শালীনতার মাত্রা। সম্প্রতি ঋতুপর্ণার একটি ছবি নিয়ে শুরু হয়েছে এমনি ট্রলিং।

আসলে টলিউড অভিনেতা জিতের এক ফ্যানপেজে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে জিৎ ও কোয়েল মল্লিকের মাঝে দাঁড়িয়ে লেন্সবন্দি হতে দেখা গেছে ঋতুপর্ণাকে। জিৎ ও কোয়েল দুজনের পরনেই সাদা শার্ট-জিন্স। অন্যদিকে ঋতুপর্ণার পরনে কালো টপ এবং কালো লেসের হট প্যান্ট।

নেটিজেনদের চোখ আটকেছে ঋতুপর্ণার দিকেই। আরও স্পষ্টভাবে বললে তার ঊরুতে। চামড়ায় ভাঁজ নিয়ে কমেন্ট বক্সে কুৎসিত মশকরায় মেতেছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ঋতুপর্ণা পায়ে আয়রন করতে ভুলে গিয়েছেন। আরেকজন লিখেছেন, ঋতুপর্ণা নিজেকে চিরকুমারী মনে করতেই পারেন। কিন্তু তিনি আসলে ঠাকুমা হয়ে গেছেন।

কেউ কেউ আবার অভিনেত্রীর পোশাকের জন্য রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। বয়স ও শরীরের দিকে তাকিয়ে পোশাক নির্বাচন করা উচিত, এমন মন্তব্যও এসেছে। ঋতুপর্ণার তীব্র নিন্দা করে পাশেই দাঁড়িয়ে থাকা কোয়েলকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

সামনে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে ঋতুপর্ণার ঝুলিতে। ‘আকরিক’ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এ ছাড়াও ‘শিকার’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকেও।