কাপ্তাই দুর্গম হরিণছড়ায় ১০০ মহিলার উঠান বৈঠক 

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন ২ নং ওয়ার্ডের এর দূর্গম হরিণ ছড়া এলাকায় ১শত জন গ্রামীন মহিলা নিয়ে বুধবার (৭ জুন) সকাল ১০ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠান বৈঠক এর আয়োজন করেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ঝিমি চাকমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১১৯ নং ভাজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: সামসুল হক।

বৈঠকে জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়।