এপ্রিলে পণ্য রফতানি কমেছে ১৬.৫২ শতাংশ

 

গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিলে রফতানি কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। এবার রফতানি হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।

আজ বুধবার (৩ মে) রফতানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে অর্থাৎ জুলাই–এপ্রিল সময়ে চার হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে।

গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল চার হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। অর্থাৎ গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এবার পণ্য রফতানি বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।