৩০০ অসহায় মানুষ পেল ইফতার সামগ্রী

পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে

পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে জিরি ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল (শুক্রবার) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাকারিয়া ডালিম এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।

জিরি ইউনিয়ন পরিষদের সদস্য  মো: নাছের উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোহাম্মদ মোরশেদ, অর্থ সচিব নজরুল ইসলাম, যুবলীগ নেতা ইউছুফ খাঁন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের, মোহাম্মদ মারুফ।

প্রধান অতিথির বক্তৃতায় জাকারিয়া ডালিম বলেন,
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিটি জেলা, উপজেলায় দৃশ্যমান উন্নয়ন কাজ হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন,  পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।  যা প্রশংসনীয় উদ্যোগ।