চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ খাঁন’র বহিষ্কার আদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য সাজ্জাদ হোসেন খাঁন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নিদের্শক্রমে কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাজ্জাদ খাঁন বলেন, মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে লক্ষ-কোটিশুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সম্মানিত আহ্বায়ক চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপি’র দলীয় মনোনীত, ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ, নগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতার কথা উল্লেখ করে, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে’র কঠিন সময়গুলোকে মোকাবেলা করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার স্বপ্নদেষ্টা তারেক রহমানের হাতকে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ।